আজ কি রাত-এ নেচে রাতারাতি নেট দুনিয়ায় ভাইরাল তামান্না ভাটিয়া
ছবি: স্ত্রী ২
পরিচালক: অমর কৌশিক
অভিনয়ে: শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, অপরশক্তি খুরানা
রেটিং: ৪.৩/৫
সদ্যই মুক্তি পেয়েছে স্ত্রী ২। স্বাধীনতা দিবসের দিন অপেক্ষার অবসান ঘটিয়ে এল শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাওয়ের এই ছবিটি।কলকাতার আরজি কর হাসপাতালের মৃতার ন্যায় বিচারের জন্য সরব গোটা রাজ্য, দেশ। কিন্তু কোন পথে বিচার পাওয়া সম্ভব সেই পথ হাতড়ে বেড়াচ্ছেন সকলেই। আর নিজের অজান্তেই সেই পথই যেন অমর কৌশিক তাঁর এই নতুন ছবির মাধ্যমে দেখিয়ে দিলেন। বুঝিয়ে দিলেন বিচার কীভাবে ছিনিয়ে দিতে হয়।
সামাজিক বার্তার সঙ্গে দিলেন ভরপুর হাসির উপাদান। পাওয়ালেন ভয়ওচান্দেরিতে আবার বিপদ হাজির। না, তবে এবার আর ছেলেদের বিপদ নয়। মেয়েদের। অজানা কিছু একটা মেয়েদের টেনে নিয়ে যাচ্ছে। মূলত আধুনিকা মেয়েদের। তেমন ভাবেই বিট্টুর প্রেমিকাকে টেনে নিয়ে যায় সেটা এক রাতে। খুঁজতে গিয়ে জানা যায় মুন্ডুবিহীন কিছু একটা তাঁকে নিয়ে গেছে। প্রথমে বিশ্বাস না করলেও পরে সেটা বিশ্বাস করতে শুরু করে সকলে। একই সঙ্গে পঙ্কজ ত্রিপাঠীর কাছে একটি চিঠি আসে এই মুন্ডুবিহীন জিনিসটার ব্যাপারে। ফিরে আসে শ্রদ্ধাও। তারপর কী করে এই সমস্যা থেকে তারা বেরোয়, শ্রদ্ধা আসলে কে সেটাও জানা যায় গল্প থেকে।
অক্ষয় কুমার এবং বরুণ ধাওয়ানকে দেখা যায় ক্যামিওর চরিত্রে।শ্রদ্ধার থেকেও এই ছবিতে নজর কাড়লেন রাজকুমার রাও। তাঁর সরলতা, তাঁর অভিনয় সবটাই মন ছুঁয়ে গেল। ওই যাকে বলে একেবারে খাপে খাপ। শ্রদ্ধাও মন্দ নন। তবে এই ছবির ইউএসপি হল এর স্ক্রিপ্ট। এতটুকু ঝিমিয়ে পড়তে দেয়নি কোথাও। কখনও ভয় পাইয়েছে। কখনও তুমুল হাসিয়েছে। কখনও আবার ভয় পাওয়াতে গিয়ে হাসিয়ে ফেলেছে। রাজকুমার, অপরশক্তি খুরানা, এবং পঙ্কজ ত্রিপাঠীর কমিক টাইমিং দুর্দান্ত। বলা যায় এই শেষ দুজনের উপস্থিতি ছবিতে এক অন্য রকমের প্রাণ নিয়ে এসেছিল। ক্যামিও চরিত্রে বরুণ ধাওয়ান অক্ষয় কুমার ধরা দিলেও সেভাবে দাগ কাটতে পারলেন না। তাই তাঁদের জায়গাটা সো সো।
আজ কি রাত’ গানের সঙ্গে তামান্না ভাটিয়ার নাচ সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত হয়েছে। এই নাচটি তার ভক্তদের মধ্যে উত্তেজনা ও উচ্ছ্বাস তৈরি করেছে। তামান্না তার নাচের দক্ষতা ও স্টাইলিশ পরিবেশনার জন্য জনপ্রিয়, এবং এই বিশেষ পারফর্মেন্সে তিনি আরও একবার তার নৃত্যশৈলীর মুনশিয়ানা প্রমাণ করেছেন।গানটির ছন্দ এবং তামান্নার আকর্ষণীয় নৃত্যাভিনয় ভিডিওটির ভিউয়ারশিপ দ্রুত বাড়িয়ে তুলেছে। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা তার নাচের প্রশংসা করেছেন এবং এটি নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে।এই নাচের মধ্য দিয়ে তামান্না ভাটিয়া দেখিয়েছেন যে, অভিনয়ের পাশাপাশি নৃত্যে তার উপস্থিতি কীভাবে দর্শকদের মুগ্ধ করতে পারে।
2 Comments
SEE FULL MOVIES...... https://allmoviesworld2024.blogspot.com/ OR
ReplyDeletehttps://sites.google.com/view/allmoviesworld2024/home
https://allmoviesworld2024.blogspot.com
ReplyDelete